Notice

৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গৌরবের ৪৮ বছর

 ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্যার মরহুম মোঃ আলহাজ্ব আফতাব হোসেন শিকদার, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুমা খালেদা খানম ও সেই সাথে স্মরণ করছি প্রাক্তন সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। যাদের অক্লান্ত পরিশ্রমে শহীদ লে. সেলিম শিক্ষালয় আজ এই অবস্থানে উপনীত হয়েছে।
বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) মো. শাহ আলম স্যার এর দিকনির্দেশনায় শহীদ লে. সেলিম শিক্ষালয় পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের পক্ষ থেকে মেজর (অবঃ) মো শাহ আলম স্যারকে জানাই অনেক অভিনন্দন।
প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় অফিস কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ এবং এলাকার গন্য মান্য বাক্তি বর্গ ও এলাকাবাসী অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামীকাল “শহীদ লে. সেলিম শিক্ষালয়”-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে।
দীর্ঘ ৪৮ বছরের গৌরবময় পথচলায় আমাদের বিদ্যালয় জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের আলোয় অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আমাদের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ ও অফিস স্টাফের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, দায়িত্ববোধ ও নিরলস প্রচেষ্টাই আমাদের এই দীর্ঘ পথচলার অন্যতম শক্তি।
আমরা বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় শহীদ লে. সেলিম শিক্ষালয় ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে যাবে এবং আরও অনেক প্রজন্মের স্বপ্ন পূরণের পথপ্রদর্শক হয়ে থাকবে।
“জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম।”
সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া কামনায়—
সুলতানা রাজিয়া হোসাইন
প্রধান শিক্ষক
শহীদ লে. সেলিম শিক্ষালয়

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্লে-গ্রুপ থেকে ৯ম শ্রেণীর ভর্তি ফরম বিতরন চলছে। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
⭐ ০৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ভর্তি ফরম বিতরন শুরু হবে।
⭐ ফরম বিতরন চলবে ০৬ নভেম্বর,২০২৫ পর্যন্ত।
⭐ ভর্তি ফরম জমা দেওয়ার শেষ সময়ঃ ১-৩ নভেম্বর পর্যন্ত।
⭐ ভর্তি পরিক্ষাঃ ০৮ নভেম্বর ২০২৫।
⭐ ফলাফল প্রকাসঃ ০৯ নভেম্বর, ২০২৫।
০৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ভর্তি ফরম বিতরন শুরু
04/09/2025
বাংলাদেশ সরকারের EPI কর্মসূচির আওতায় আগামী ১২ই অক্টোবর ২০২৫ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। 👉 এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে শহিদ লে. সেলিম শিক্ষালয়ের সম্মানিত শিক্ষক অনুজ দাস সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। 💉 আসুন, আমরা সবাই মিলে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসি। আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে— 🌸 টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫ সফল হোক। 🌸
টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫
09/17/2025
গত ১লা সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজ সোমবার শহীদ লেঃ সেলিম শিক্ষালয়েরয ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উদযাপন করা হয়। এসেম্বলিতে প্রধান শিক্ষক স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত যে সকল শিক্ষক, শিক্ষার্থী ছিল তাদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। স্কুলের সাফল্য কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বর্তমান কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রধান শিক্ষক ম্যাডাম কেক কাটেন। ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।
৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Designation