৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্যার মরহুম মোঃ আলহাজ্ব আফতাব হোসেন শিকদার, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুমা খালেদা খানম ও সেই সাথে স্মরণ করছি প্রাক্তন সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। যাদের অক্লান্ত পরিশ্রমে শহীদ লে. সেলিম শিক্ষালয় আজ এই অবস্থানে উপনীত হয়েছে।
বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) মো. শাহ আলম স্যার এর দিকনির্দেশনায় শহীদ লে. সেলিম শিক্ষালয় পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের পক্ষ থেকে মেজর (অবঃ) মো শাহ আলম স্যারকে জানাই অনেক অভিনন্দন।
প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় অফিস কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ এবং এলাকার গন্য মান্য বাক্তি বর্গ ও এলাকাবাসী অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামীকাল “শহীদ লে. সেলিম শিক্ষালয়”-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে।
দীর্ঘ ৪৮ বছরের গৌরবময় পথচলায় আমাদের বিদ্যালয় জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের আলোয় অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে আমাদের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষকবৃন্দ ও অফিস স্টাফের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা, দায়িত্ববোধ ও নিরলস প্রচেষ্টাই আমাদের এই দীর্ঘ পথচলার অন্যতম শক্তি।
আমরা বিশ্বাস করি, আপনাদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসায় শহীদ লে. সেলিম শিক্ষালয় ভবিষ্যতেও শিক্ষার আলো ছড়িয়ে যাবে এবং আরও অনেক প্রজন্মের স্বপ্ন পূরণের পথপ্রদর্শক হয়ে থাকবে।
“জ্ঞান, মূল্যবোধ ও মানবিকতায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম।”